জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। রোববার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগস্টে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ কোটি ডলার বেশি। গত বছরের জুলাই মাসে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। রেমিট্যান্সের ওপর ভর করে ভালো অবস্থায় রয়েছে রিজার্ভ (৩৬.৪৫ বিলিয়ন ডলার) বা বৈদেশিক মুদ্রার মজুদ। যদিও তার সপ্তাহের তুলনায় (৩৬.৪৮ বিলিয়ন ডলার) কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ২৮৫ কোটি ৮৬ লাখ (২ দশমিক ৮৫৮ বিলিয়ন) ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশিয় মুদ্রায় (প্রতি এক ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ১৬০ কোটি ৭৮ লাখ টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-এ) একই সময়ে এ পরিমাণ ছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যঅন্স আসার পরিমাণ দাঢ়িয়েছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। দুই বিশেষায়ীত ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৫ লাখ ডলার। বেসরকরি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।
তবে জুলাই মাসে কোন রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৮টি। সরকারি-বেসরকারি এসব ব্যাংকের মধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়ীত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব। বেসরকারি ব্যাংকে মধ্যে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক। আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে- ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্থান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসেও তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে রেমিট্যান্স। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এম জি








